1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামে মানবাধিকার নষ্টের কঠিনতর বিচার সুনামগঞ্জসহ দেশের ৬৪ জেলার চাঁদাবাজের তালিকা প্রস্তুত করেছে পুলিশ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত ব্যবসার বরকত নষ্ট করে যে ৭ কাজে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে গাড়ি চার্জের টাকা কম দেয়ায় চালককে পিটিয়ে হত্যা, আটক-১ সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিলের ঘটনায় আ.লীগের ৮৭ জনের নামে মামলা, গ্রেপ্তার-২

ইসলামে মানবাধিকার নষ্টের কঠিনতর বিচার

  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

হৃদয়ের অজান্তেই মানুষ অনেক সময় অন্যের অধিকার নষ্ট করে ফেলে; কখনো কথার মাধ্যমে, কখনো আচরণের মাধ্যমে, আবার কখনো সম্মানহানির মাধ্যমে। দুনিয়াতে এসব বিষয়কে আমরা অনেক সময় হালকাভাবে নিলেও, ইসলামে এগুলো অত্যন্ত গুরুতর। কারণ, বান্দার হক (হক্কুল ইবাদ) এমন এক বিষয়, যা আল্লাহ তাআলা নিজেও ক্ষমা করেন না, যতক্ষণ না সেই ব্যক্তি নিজে ক্ষমা করে। তাই কিয়ামতের দিনের কঠিন হিসাবের আগে দুনিয়াতেই মানুষের কাছে নিজের অন্যায় থেকে মুক্ত হওয়া একজন মুমিনের জন্য অপরিহার্য দায়িত্ব।

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে। (বুখারি. হাদিস : ২৪৪৯)

এই হাদিসটি আমাদের সামনে কিয়ামতের দিনের এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরে।

সেদিন অর্থ-সম্পদ কোনো কাজে আসবে না; মানুষের একমাত্র পুঁজি হবে তার আমল। কিন্তু যদি সে দুনিয়ায় কারো ওপর জুলুম করে থাকে, তাহলে তার নেক আমলই হয়ে যাবে ক্ষতিপূরণের মাধ্যম। একে একে তার সওয়াব অন্যের আমলে স্থানান্তরিত হতে থাকবে। আর যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তবুও বিচার থেমে থাকবে না; বরং যাদের ওপর সে জুলুম করেছে, তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে।

এটি কেবল শাস্তির বর্ণনা নয়, বরং একটি গভীর সতর্কবার্তা; মানুষের অধিকার নষ্ট করা কত ভয়ংকর পরিণতি ডেকে আনে। তাই প্রকৃত বুদ্ধিমানের কাজ হলো, দুনিয়াতেই নিজের ভুল স্বীকার করা, মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের হক ফিরিয়ে দেওয়া। কারণ, আজ ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু কাল সেই সুযোগ আর থাকবে না।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com