1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জগন্নাথপুরে মোবারক র‌্যালি

  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪৪৬ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যালিটি বরে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সভা অনুষ্টিত হয়।
হাফিজ মোস্তাক আহমদ ও হাফিজ ক্বারী নুরুল হকের সভাপতিত্বে এবং তালামীয নেতা ফারুক আহমেদ ও হাফিজ তারিছ আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আলইসলাহ স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আলইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল ইসলার নির্বাহী সদস্য অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর উপজেলা আলইসলাহর সাবেক সভাপতি মাওলানা মুফতি গিয়াস উদ্দিন,আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আজমল হোসেন জামি, সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ, সুনামগঞ্জ জেলা আলইসলার তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ সমসুল ইসলাম সুজল।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিরেন হিফযুল কোরআন বোর্ড মিলাদুন্নুবী বাস্তবায়ন কমিটির
সভাপতি হাফিজ ইয়াহিয়া আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের, সদস্য হাফিজ ছামির হোসেন, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ সেবুল আহমদ, হাফিজ ফজলু আহমদ, হাফিজ ফারুক আহমদ, হাফিজ সাইদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা তালামীযের সভাপতি মোঃ হাবিবুর রহমান,সহ সভাপতি হাফিজ সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মতিউর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com