1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ

উন্মাদনার বিশ্বকাপ-যেখানে  না খেলেও খেলছে বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮২ Time View

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।

 আজ থেকে জমজমাট  ঘোর লাগা খবর তো একটাই।তা হলো ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬।
এবারই প্রথম তিনটি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
মেক্সিকো আমেরিকা এবং কানাডা।তার আগে হবে ঝমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
অনেক খেলারই বিশ্বকাপ রয়েছে। সেসব খেলার ও আছে আবেদন।তবু আবেদন তো অবশ্যই  উত্তেজনায় সবাইকে যেন ছাড়িয়ে বিশ্বকাপ  ফুটবল।
এত রোমাঞ্চ এত প্রবল চাপা উত্তেজনা হাসিকান্না যেন একাকার হয়ে আছে।
বাংলাদেশ তার সর্বাগ্রে।বিশ্বকাপে নেই আছে তবু।
নিজ দেশ বিশ্বকাপ খেলছে না তারপরও  বিশ্বকাপে  বাংলাদেশ ।
বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হয় বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনার চিত্র।
এই নজরকাড়া উন্মাদনার জন্যই কিনা নরওয়ে  বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ) বাংলাদেশের জন্য বিশেষ ফ্যান কমিউনিটি চালু করেছে।
বাংলাদেশের প্রতি সম্মান ও ফুটবল উন্মাদনার কথা তুলে ধরা হচ্ছে।
এদেশে ফুটবল সমর্থকদের কাছে দুটি দেশের  জনপ্রিয়তা প্রায় আকাশচুম্বী।যা সবার অনুভবে আছে।
একটি আর্জেন্টিনা অন্যটি ব্রাজিল।প্রধান উন্মাদনা এই দুই দেশকে ঘিরেই।দুটি দলের রয়েছে অগণিত পাড়  ভক্ত সমর্থক। তাদের প্রতি ভক্ত সমর্থকদের উন্মাদনা বিশেষভাবে লক্ষ্য করার মতো।
আনন্দ উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মতো ব্যাপার।
এক জায়গায় দেখা গেলো দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের এক সমর্থক এখন বনে গেছেন  আর্জেন্টিনার সমর্থক।
অন্যদিকে  আর্জেন্টিনার সমর্থক দুধ দিয়ে গোসল করে নিজেকে বদলে ফেলেছেন ব্রাজিলে।
একদল আরেকদলকে কেন্দ্র করে টিপ্পনী কাটছে।রচনা করছে রম্য সংগীত।
বিশ্বকাপ জুড়েই এসব চলবে।দেখা যাবে নানান কায়দা-কানুন।
সব ছাপিয়ে পছন্দের দলের প্রতি তাদের অবিশ্বাস্য অনুরাগ।
একজন আশ্চর্য  জার্মান ভক্তের দেখা মিলেছে।বয়স্ক মানুষ তিনি। প্রায় ৪০ শতক জমি বিক্রি করে তৈরি করেছেন সাড়ে সাত কি.মি. জার্মান পতাকা।
অবশ্য এই নিবেদিতপ্রাণ জার্মান সমর্থক হওয়ার পেছনের কারণ হিসেবে  তিনি জানিয়েছেন একবার কঠিন অসুখে তিনি ভুগছিলেন।
জার্মানির হোমিওপ্যাথি ওষুধ খেয়ে রক্ষা পেয়েছিলেন শেষমেশ ।কারণ যাই হোক এই উন্মাদনার চিত্র আর  খুঁজে পাওয়া যাবে না  অন্যকোথাও।
এরকম অসংখ্য পাড় ভক্ত  সমর্থক ছড়িয়ে ছিটিয়ে আছে এই ভূখন্ডে।যারা অন্য একটি দেশের খেলাকে ভালোবেসে নিজেদের বিলিয়ে দিয়েছেন অবলীলায়।
ভালোবাসা দেশ সীমানা মানে না।
ফুটবলে অন্য দেশের প্রতি সীমাহীন আবেগ ঢেলে বাংলাদেশ যেন তাই দেখাচ্ছে।
এসব নি:সন্দেহে ভাবনার জগতে খোরাক জোগায়।
সমস্যা হচ্ছে একটি দেশকে সমর্থন করতে গিয়ে  খেলাকে রীতিমতো  হাতাহাতির পর্যায়ে নিয়ে যাওয়া।তখন দমে যেতে হয়।
হৃদয়ে বেদনা জাগায়।
হবিগঞ্জে যা হলো।দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি থেকে শেষ পর্যন্ত হাসপাতাল।
ফলাফল প্রায় অর্ধশত আহত।
ভাবা যায়!  বাড়াবাড়ির ও তো একটা সীমা থাকে।
এসব অতি বাড়াবাড়ি বাদ দিলে আর নিজেদের সংশোধন করে নিতে পারলে বিশ্বকাপে বাংলাদেশ অনন্য অসাধারণ ।
যেখানে  না খেলেও খেলছে বাংলাদেশ।
লেখক-
অশেষ কান্তি দে
প্রভাষক, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com