1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন  

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ Time View

সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক

স্টাফ রিপোর্টার- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ  জেলা শাখার  পূর্বের কমিটি  বিলুপ্ত  করে ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।  এতে আহ্বায়ক  হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নারী নেত্রী সংগঠক সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর কলি তালুকদার আরতি ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদ্য বিদায়ী সফল সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমিউনিটি নেতা  বিমল বণিক কে। সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন,সিদ্ধার্থ এষ বলাই,বিমলাংশু রায়এড,প্রণব কান্তি দাশএড,মলয় চক্রবর্ত্তী রাজু,এড, বিমান কান্তি রায়,

নন্দন রায়,সন্তোষ রায় সন্তো,চঞ্চল কুমার লোহ,

বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্ত্তী,সুমন সাহা,বিধান চন্দ্র দাস,রাহুল দে পাপলু,বিপ্লব তালুকদার,সুজিত দেব,

নির্মল চক্রবর্ত্তী,স্বপন সরকার,সুমন দাস সাগর,

মিন্টু  চৌধুরী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড রানা দাশ গুপ্ত স্বাক্ষরিত অনুমোদিত

কমিটিকে আগামী তিন মাসের মধ্যে জেলা সন্মেলন করতে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নব গঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী ও সদস্য সচিব সাংবাদিক অমিত কান্তি দেব। নেতৃবৃন্দ তাদের সফলতা কামনা করে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে অতীতের ন্যায় আপনাদেরকে জেলার নেতৃত্বে পেয়ে আমরা অভিভূত। আমরা বিশ্বাস করি আপনাদের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলায় একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com