1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে সব শিক্ষার্থীকেই পাস করানো হয়েছে।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুক্ত হয়ে এই পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

আগের পরীক্ষার ভিত্তিতে করা মূল্যায়নে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গতবছর এইচএসসি ও সমমানে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাবর্ষ নষ্ট না করতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে। এ সময় তিনি ফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য না করতে সবার প্রতি আহ্বান জানান।

এবার শুধু অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হচ্ছে না এবার। তাই ফল প্রকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের জমায়েত করতে নিষেধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাচ্ছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com