1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

এক পুলিশের ৭ বউ!

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ৩২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::একটা-দু’টা নয়, সাত সাতটা বিয়ে করেছিলেন মুম্বাইয়ের থানার কনস্টেবল। দিব্যি ছিলেন। তবে শেষে স্ত্রীর অভিযোগেই খোয়া গেল চাকরি, বরখাস্ত হতে হলো কর্মস্থল থেকে। কীর্তিমান পুলিশ কনস্টেবলের নাম সূর্যকান্ত কদম। তাকে বরখাস্ত করা হয়েছে। সাতটা বিয়ে পুলিশ সদস্যের! লুকোনো ছিল তিন দশক।

পুলিশ জানিয়েছে, গত সোমবার সূর্যকান্তের সাতটি বিয়ের খবর সামনে আসে। স্ত্রীরা কদমের অন্য বিয়ের খবর জানতে পারেন। মধ্যবয়সী কদমের কীর্তি সামনে আনেন স্ত্রীদের মধ্যে একজন। ভারতের বিভিন্ন জেলায় বিয়ে করে স্ত্রীদের রেখে দিয়েছিলেন কদম।

সোমবার সেই ঘটনা জানাজানি হয়ে সামনে আসে। পুলিশ দফতর কদমকে বরখাস্ত করলেও কোনও অভিযোগ দায়ের না হওয়ায় মামলা দায়ের হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে সূর্যকান্ত কদম নামে পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এবং বিভাগীয় তদন্তের পর দোষী সাব্যস্ত হলে জালিয়াতির মামলা দায়ের করা হবে।

পরিবার ও পড়শি সূত্রে খবর, গত ২৮ বছর ধরে সাতজন নারীকে বিয়ে করেছেন কদম। শেষ বিয়ে করেছেন ২০১৪ সালে। প্রথম বিয়ে করেন ১৯৮৬ সালে। তারপরে ১৯৯২, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৮, ২০০৭ ও ২০১৪ সালে শেষবার বিয়ের পিঁড়িতে বসেন কদম। নারীরা সকলেই থানে ও তার আশপাশের এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এতবছর ধরে এতগুলি বিয়ে করার পরও কীভাবে এতদিন তা গোপন রেখে দিতে পেরেছিলেন অভিযুক্ত পুলিশ সদস্য তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com