1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

এক মিনিটেই মোবাইল চার্জ !

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৬৪৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- মাত্র এক মিনিটেই মোবাইল চার্জ । মাল্টিটাস্কিং করলে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এজন্য ব্যবহারকারীরা দ্রুত চার্জও দিতে চান। এক্ষেত্রে সুখবর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এক মিনিটেই মোবাইল ফোনে চার্জ দেয়ার জন্য অ্যালুমিনিয়ামের ব্যাটারি উদ্ভাবনের দাবি করেছেন তারা। সহজেই ভাঁজ করা যায়। এ ব্যাটারির সাহায্যে ৬০ সেকেন্ডের মধ্যেই পূর্ণ চার্জ দেয়া সম্ভব।
গবেষণা সম্পর্কিত নিবন্ধটি প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। গবেষণার প্রধান লেখক ও রসায়ন বিভাগের অধ্যাপক হোংজি ডাই এ ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। গবেষক ডাই বলেন, আমরা পুনর্চার্জযোগ্য অ্যালুমিনিয়াম ব্যাটারি উদ্ভাবন করেছি যা বর্তমানে স্মার্টফোন বা স্টোরেজ ডিভাইসগুলোতে ব্যবহৃত ব্যাটারির বিকল্প হতে পারে। তিনি জানান, অ্যালুমিনিয়ামের ব্যাটারি হবে পরিবেশবান্ধব এবং নিরাপদ। এ ব্যাটারিতে অ্যালুমিনিয়াম ও গ্রাফাইটের তৈরি দুটি ইলেকট্রোড ব্যবহার করা হয়েছে। টেলিগ্রাফ অনলাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com