1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না: শিক্ষামন্ত্রী

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের ধারাতে সরকার এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৬ জানুয়ারি) সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (পিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এদিন দুপুরের আগে পিএটিসি-তে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সংক্রমণের খবর পাইনি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরও এ ব্যাপারে নজর রাখছে। করোনা বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি। এখনও ভাবছি না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা। কারণ যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে করোনা মোকাবিলা করতে হবে; সেটাই সিদ্ধান্ত। অতএব আমরা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়ই, তখন আমরা সিদ্ধান্ত নেবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com