1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

এসএসসির ফল- জগন্নাথপুর উপজেলার ১৫ জিপিএ-৫ এর মধ্যে ইসাকপুর উচ্চ বিদ্যালয়েই ৭ জিপিএ-৫

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০১৫
  • ৬০৩ Time View

স্টাফ রিপোর্টার:: এসএসসি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুর উপজেলায় ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করেছে। উপজেলার ২৮টি বিদ্যালয় থেকে মাত্র ১৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে তন্মেধ্যে ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে পেয়েছে সাতজন শিক্ষার্থী। বিদ্যালয়ের পাসের হার ৯২.৫৯ভাগ। বিদ্যালয়ের ভালো ফলাফলে এলাকাবাসী ও আনন্দিত। এলাকাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়,১৯৮২ সালে এলাকাবাসীর সহযোগীতায় ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বিদ্যালয়টি সুনামের সহিত শিক্ষাবিস্তার করে যাচ্ছে। এবার বিদ্যালয় থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫০ জন উত্তীর্ণ হয়। তন্মেধ্যে জিপিএ-৫ পায় সাতজন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো স্বপন দেবনাথ,জুয়েল আহমদ, এমদাদুর হোসেন,আব্দুস শহীদ, মোহাম্মদ হাসান মিয়া, নূরে আলম,তানজিনা আক্তার লীলা। বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে বর্তমানে ৩৫১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন ১০জন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জনের মধ্যে জিপিএ-৫ ৭জন। এ- পেয়েছেন ১৯জন-,এ পেয়েছেন ৫জন,বি পেয়েছেন ১৫জন,সি পেয়েছেন ৪জন শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস জাহির বলেন, ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে সফলতা অর্জন করে যাচ্ছে। এবার প্রথমবারের মতো সবোর্চ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। তিনি এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমরা বিদ্যালয়ের ধারাবাহিক ফলাফল অক্ষুন্ন রাখতে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com