1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ওয়াদা পালনের গুরুত্ব

  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ Time View

সমাজবদ্ধভাবে বাস করতে গিয়ে মানুষ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে ওয়াদা করে। চাই তা লেনদেনের ক্ষেত্রে হোক আর কাজের ক্ষেত্রে হোক। যখন কোনো ওয়াদা করা হয়, তখন তা মুমিন ব্যক্তির জন্য পালন করা আবশ্যক হয়ে যায়। কারণ মুমিনের জীবনে ওয়াদা পালন করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা ওয়াদাসমূহ পূরণ করো।’ (সুরা মায়িদা: ১)

এমনকি আখিরাতে অপূরণ ওয়াদা সম্পর্কে ব্যক্তি জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলেন, ‘ওয়াদা পূরণ করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা ইসরা: ৩৪) অপর দিকে যারা ওয়াদা পালন করে, তারাই খোদাভীরু। আল্লাহ তাআলা বলেন, ‘যারা ওয়াদা করে তা পূরণ করেছে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি।’ (সুরা বাকারা: ১৭৭)

বাস্তবেই যারা ওয়াদা পালন করে না, তারা সমাজে হেয় ও তুচ্ছ হয় এবং সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয়। কারণ এটিও ঋণ সমতুল্য। মহানবী (সা.) বলেন, ‘মুমিনের ওয়াদা ঋণ সমতুল্য।’ তিনি আরও বলেন, ‘যে আমানত রক্ষা করে না, তার ইমান নেই এবং যে অঙ্গীকার পালন করে না, তার দীন নেই।’ (ইবন হিব্বান) অন্য বর্ণনায় ওয়াদা ভঙ্গকারীকে মুনাফিকের সঙ্গে তুলনা করা হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘মুনাফিকের চিহ্ন তিনটি। তা হলো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খিয়ানত করে।’ (বুখারি)

ওয়াদা পালন না করা ব্যক্তিদের ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা যা করো না, তা বলো কেন? তোমরা যা করো না, তা বলা আল্লাহর কাছে বড়ই ক্রোধের বিষয়।’ (সুরা সফ: ২-৩)
সৌজন্যে আজকের পত্রিকা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com