1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে আজিজুস সামাদ-শ্রমিকদের অধিকার আদায়ে একমাত্র আওয়ামী লীগই কাজ করে আসছে

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৯৩ Time View

স্টাফ রিপোর্টার::

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যে দল শ্রমিকদের ন্যায্যা অধিকার আদায়ে কাজ করে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছেন।
তিনি বলেন, একটি সুখি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদেরকে নেত্রীর নির্দেশে ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন কাজকে এগিয়ে নিতে হবে। সেজন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

গত বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রব্বানী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সদস্য মাতাব উল হাসান সমুজ।
এতে আরও বক্তব্য দেন, সদস্য তৈমুছ আলী, বশির মিয়া, আলফু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, শ্রমিক লীগ নেতা সমশের আলী, আব্দুর রহিম, সুপ্রিথী রানী দাস, এহসানুল হক, আব্দুল জিলাল প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com