1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা সমতায় বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ সুবিপ্রবির স্হায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে শুরু হবে – কয়ছর আহমেদ ব্রাজিলের শোভাযাত্রায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সমর্থকের মৃত্যু জগন্নাথপুরে তাবলীগ জামাতের বয়ান নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী ক্রিকেটার নাঈমকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে ‘শারীরিকভাবে লাঞ্ছিতের’ অভিযোগ, এসআইসহ ৩ জন প্রত্যাহার

কম্বোডিয়ায় উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিদেশে ভালো চাকরির কথা বলে নিয়ে তাদের সাইবার দাস বানিয়ে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছিল।

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটা ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব বাংলাদেশি।

বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, ফেরত আসা সবাইকে বিমানবন্দরে জরুরি সহায়তা ও বাড়িতে পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করা হয়।

ফেরত আসাদের একজন ঢাকার বাসিন্দা। তিনি জানান, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বৈধ প্রক্রিয়ায় তাদের কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে তাদেরকে অর্থের বিনিময়ে চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্কাম কম্পাউন্ডে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা জানান, এসব কম্পাউন্ডে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করা হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত সাইবার স্কাম কার্যক্রমে অংশ নিতে তাদের ওপর চাপ প্রয়োগ করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে কয়েকটি স্কাম কম্পাউন্ড থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়।

এর আগে একইভাবে এ বছরের ২২ জানুয়ারি মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে আটজন এবং ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন। তাদেরও ভালো কাজের প্রলোভন দেখিয়ে থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়েসট হয়ে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিদেশের মাটিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সাইবার স্ক্যাম মানব পাচারের ভয়াবহ একটা ধরন। কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার চলে।

তিনি বলেন, এরপর তাদের সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করা হয়। এ কারণেই সরকার এবং ব্র্যাকের পক্ষ থেকে একাধিকবার থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে সচেতন হতে সতর্কতা জারি করা হয়েছে। আমরা সবাইকে ফুল সতর্ক করছি।

শরিফুল আরও বলেন, এসব বিষয়ে বিদেশগামীসহ সবার সচেতনতা প্রয়োজন। সরকারেরও বিদেশে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়ার আগে ভালো করে যাচাই-বাছাই করা উচিত। বিশেষ করে বিদেশগামী কর্মীদের চাকরি যাচাই, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং সাইবার স্ক্যাম বন্ধে আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে।

সূত্র-ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com