1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

লন্ডনে ঐতিহ্যবাহী পিঠা মেলা ও সংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বেঙ্গলি আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি-এর উদ্যোগে লন্ডনের ক্যামডেন বরোর হার্ভাট স্ট্রিটে অবস্থিত থ্যানেট হলে  রোববার (১ জুন) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ক্যামডেন পিঠা মেলা ২০২৬’। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেনের মেয়র কাউন্সিলর প্যাট্রিসিয়া লেম্যান, কাউন্সিলর কেমি অ্যাটোলাগবে, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী এবং টেলিভিশন উপস্থাপক হেনা বেগম। অতিথিরা প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা, সন্দেশ ও অন্যান্য মুখরোচক খাবারের স্টল ছিল দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। পাশাপাশি কাপড় ও বিভিন্ন সামগ্রীর স্টলেও ছিল দর্শনার্থীদের ভিড়।

মেলার সাংস্কৃতিক পর্বে যুক্তরাজ্যপ্রবাসী স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া শিশু-কিশোরদের জন্য ছিল ফেস পেইন্টিং ও হেনা পেইন্টিংয়ের বিশেষ আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

মেলার অন্যতম উদ্যোক্তা ছিলেন হুমায়ূন কবির, আহবাব হোসেন এবং বশির আহমদ। তারা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যক্যামডেনে প্রথমবারের মতো বর্ণাঢ্য পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামীতে আরও বৃহৎ পরিসরে এবং অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে ক্যামডেন পিঠা মেলার আয়োজন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com