1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

করোনাকাল, জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ১৮৮৫ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে এক ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের চাল ডিলার সাবেক মেম্বার অধির রঞ্জন কালোবাজারে খাদ্যবাদ্ধন কর্মসুচীর চাল অন্যত্র বিক্রি করেছেন। এধরনের অভিযোগ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ডিলারের দোকান তালাবদ্ধ অবস্থায় পায়। এসময় কোন লোকজনও পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে ডিলার অধির রঞ্জনের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া জানান, এবিষয়টি আমার জানা নেই।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ডিলারের দোকান তালাবন্ধ ছিল। কাউকে পাওয়া যায়নি।

আজ সকাল ৬ ঘটিকার সময় জগন্নাথপুর ৯ নং, পাইলগাঁও ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের স্বাধীন বাজারে ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার অধির রঞ্জন রুনা ডিলারের চাল চুরি করে বিক্রি করে নাজমা ভেরাইটিজ ষ্টোরের মালিক শাহজাহান মিয়ার কাছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে এসে তাদেরকে না পেয়ে দোকান তালা দিয়ে যায়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, খবর পেয়েছি। কাল শনিবার ঘটনাস্থলে যাব। তদন্তে প্রমানিত হলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com