1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

করোনাভাইরাস:জগন্নাথপুরে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ১০৫১ Time View

স্টাফ রিপোর্টার::
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ আতঙ্ক বাংলাদেশেও রয়েছে।
আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশের তো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সকল-কে সতর্ক থাকতে হবে। এ জন্য বিদেশ থেকে আসা সকল ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যদের সরকার কর্তৃক নির্দেশিত গৃহকোয়ারেন্টাইন নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ সকলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ গৃহে অবস্থান করতে
হবে। কোনভাবেই বাড়ির বাইরে চলাফেরা করা যাবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা এবং প্রযোজ্যক্ষেত্রে অন্যান্য আইন মোতাবেক কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এসংক্রান্ত তথ্য হট লাইনে জানানোর
জন্য আহবান জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসি অধ্যুষিত এ উপজেলার সিংহভাগ মানুষ যুক্তরাজ্য, যুক্তরাজ্য,ইউরোপসহ বিশ্বের বিভিন্ন
দেশে বসবাস করছে। অনেকেই দেশে ফিরছেন। করোনা প্রতিরোধে জন সচেতনতার জন্য
আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর বলেন, জগন্নাথপুরে এখনও করোনাভাইরাসের কোন চিহৃ পাওয়া যায়নি। আমরা
জনসাধারণকে সচেতনতার জন্য প্রচার কাজ করছি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com