স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান রাসেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব থেকে নমুনা পরীক্ষায় পজিটিভ সনাক্ত হয়। তিনি সিলেট নগরীতে নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন। স্বজনরা জানান,মুহিবুর রহমান রাসেল গত ১০ ফেব্রুয়ারী করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১০ এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। তিনি গত ২৩ জুন করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা খছরু মিয়া কে দেখতে যান।২৭ জুন সহযোদ্ধা করোনা আক্রান্ত রাজুকে দেখতে যান। আজ তিনি নিজেই আক্রান্ত হয়েছেন। একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে রাসেলের বিচরণ ছিল সর্বত্র ।তাঁর আশু সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া প্রার্থনা করা হচ্ছে। মুহিবুর রহমান রাসেল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে এর মাধ্যমে তাঁর আশু সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।
Leave a Reply