1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

করোনায় আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শতবর্ষী

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৪৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১ বছর বয়সী এক বৃদ্ধ।

মহামারীতে নাকাল বিশ্বে আলো দেখালেন ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়াস্টেশায়ার কাউন্টির এই শতবর্ষী।
বিবিসির খবরে বলা হয়েছে, দুসপ্তাহ ধরে হাসপাতালে ভাইরাস প্রতিরোধে লড়েছেন কেইথ ওয়াটসন

তিনি সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে চিকিৎসাকর্মীরা ফেসবুকে তার সঙ্গে একটি ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

বিবিসিকে এই শতবর্ষী বলেন, তিনি ভাল আছেন। বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন। এরপর অস্ত্রপচারের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শরীরে মারাত্মক জ্বর চলে আসে।

ওয়াটসনের করোনাভাইরাস পরীক্ষা করে ফলও পজিটিভ এসেছে। করোনাভাইরাসে বেশি বয়স্ক লোকজনই বেশি আক্রান্ত হন। কাজেই তাদের সতর্ক থাকতেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে আসছেন।

এসবের মধ্যে ওয়াটসনের সুস্থ হওয়ার খবর সবার জন্য চমক হিসেবেই এসেছে।

সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com