1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

করোনায় আরো ৬ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৮ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

রোববার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) তার আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়, শনাক্ত হয় ১৭৭ জন রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৬১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ।

পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ২০ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের ৪ জন পুরুষ, দুই জন নারী। ২ জন করে ৪ জন মারা গেছেন রংপুর ও রাজশাহী বিভাগে। আর ১ জন করে ২ জন মারা গেছেন ঢাকা ও বরিশাল বিভাগে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com