1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

করোনায় আরো ৬ মৃত্যু

  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ Time View
Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনায় ফের মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১ জনে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ আর প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ই মার্চে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২২৬ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৪৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯১৪ জন এবং নারী ১০ হাজার ৮৭ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৬ জন ঢাকা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে। মারা যাওয়া ৬ জনের মধ্যে সরকারি হাসপতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com