1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

করোনার ভ্যাকসিন সরাসরি কিনবে সরকার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ Time View

জগন্নাথপুর২৪ জেস্ক::

জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনের কারণে মহামারি করোনাভাইরাস ভ্যাকসিন সংগ্রহের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি

আজ বুধবার (২ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির চব্বিশতম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভার পর সাংবাদিকদের ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, পিপিআর-২০০৮ অনুসারে, বছরে ৫ কোটি টাকার উর্ধ্বে যেকোনো সরকারি ক্রয়ের প্রস্তাব অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির কাছে অনুমোদনের জন্য পেশ করতে হয়।

তিনি বলেন, যেহেতু মহামারী প্রতিরোধের জন্য একসঙ্গে প্রচুর পরিমাণে কভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ করতে হবে, তাই, এই সভার নীতিমালা অনুযায়ী পিপিআর-২০০৮ এর ৭৬ (২) অনুচ্ছেদের সাথে মিল রেখে কভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের জন্য ডিপিএম পদ্ধতি অনুসরণ করার প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকার প্রাথমিকভাবে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ভ্যাকসিনের ৩ কোটি (৩০ মিলিয়ন) ডোজ সরবরাহ করবে। পাশাপাশি, দেশে করোনভাইরাস মানুষের মাঝে যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মাস্ক পরার ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com