1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

করোনায় মারা গেলেন অধ্যাপক শামসুজ্জামান খান

  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলা একাডেমির সভাপতি ও লোকগবেষক অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শামসুজ্জামান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কবি পিয়াস মজিদ। তিনি বলেন, আজ বুধবার দুপুর ২টায় বিএসএমএমইউ হাসপাতালে শামসুজ্জামান খানের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় গত রোববার সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। লোক গবেষণায় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন তিনি।

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে গত সোমবার শামসুজ্জামান খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তিনি জানান, শামসুজ্জামানের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত। গত চার-পাঁচদিন ধরে তারা বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com