1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

করোনা আতঙ্কে বাকিংহ্যাম প্যালেস থেকে সরানো হলো ব্রিটেনের রানিকে

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৭০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইউরোপে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বাকিংহ্যাম প্রাসাদ ছাড়লেন ব্রিটেনের রানি এলিজাবেথ-২।

সেখান থেকে তাকে পাঠানো হয়েছে উইন্ডসোর ক্যাসলে। করোনাভাইরাসের সংক্রমণ ব্রিটেনে আরও বাড়লে এলিজাবেথ ও প্রিন্স ফিলিপকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে পরিকল্পনা করেছে ব্রিটিশ প্রশাসন। খবর সিএনএনের।

বাকিংহ্যাম প্যালেস থেকে রানিকে বৃহস্পতিবার সরিয়ে নিয়ে যাওয়া হয় উইন্ডসোর ক্যাসলে। তবে রানি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত রাজপ্রাসাদের কর্মীরা। প্যালেসে যারা আসছেন তাদের খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

কয়েক সপ্তাহ পরেই রানির জন্মদিন। তখন তার সঙ্গে দেখা করতে আসবেন বহু মানুষ। তাই আগভাগেই ব্যবস্থা নেয়া হলো।

বাকিংহ্যাম পালেসের ৫০০ কর্মী কাজ করেন। লোক সমাগমের কথা মাথায় রেখেই এত কর্মী নিয়োগ করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে ব্রিটেনে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৪০।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণে ইতিমধ্যে গোটা দুনিয়ায় প্রাণ হারিয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ। সংক্রমণ হয়েছে দেড় লাখেরও বেশি।

চীন থেকে উৎপন্ন এ ভাইরাস এখন তাণ্ডব চালাচ্ছে ইউরোপে। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬৮ জন। এ কারণে ইউরোপীয়দের মধ্যে করোনাভাইরাস নিয়ে ভয়াবহ আথঙ্ক কাজ করছে।
যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com