1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতির মধ্যই জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল চলছে

  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯০ Time View

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আসন্ন পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল চলছে।
আজ রোববার সকাল ৯টার থেকে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে দলবদ্ধ হয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। নির্বাচন অফিসের চারপাশে উৎসবমুখী মানুষের ঢল নেমেছে। বিকেল ৫টায় পর্যন্ত মনোনয়নপত্র দালিখের শেষ হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনা পরিস্থিতির কারণে মাস্ক পড়েই কার্যালয়ে প্রবেশ করে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুইজন মেয়র প্রার্থী ও কয়েকজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন দাখিল চলবে। আজই মনোনয়ন দাখিলের শেষ দিন বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com