1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

করোনা মোকাবেলায় আমরা যথেষ্ট সক্ষম : প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৬২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দেশে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির দিকনির্দেশনা।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইনশা আল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে (করোনাভাইরাস মোকাবিলায়) এবং আমরা যথাযথ ব্যবস্থা করব। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের স্বার্থেই নারীদের শিক্ষিত ও সাবলম্বী হতে হবে।

প্রশ্ন তোলেন নারী নির্যাতনকারীরা কী করে নিজেদের মানুষ পরিচয় দেন?
তিনি বলেন, নারী ধর্ষণ পুরো পৃথিবীরই একটি বড় সমস্যা। এ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের সচেতন ও এগিয়ে আসতে হবে। ধর্ষকরা পশুর চেয়েও অধম।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।

তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সমস্যা দেখা দিলেই ব্যবস্থা নেয়া হবে। সবাই সচেতন হলে এ ধরনের সমস্যা মোকাবেলার যথেষ্ট সক্ষমতা আমাদের আছে। আমরা তা পারবোও।
কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com