1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

কলকলিয়ার জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাশিমের জানাযা ৩টায় পরিকল্পনামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৭৩৩ Time View
  • স্টাফ রিপোর্টার- কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাশিম (৬০) এর জানাযার নামাজ দুপুর  তিনটায় গ্রামের বাড়ি কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মাঠে  অনুষ্ঠিত হবে।
    তার স্ত্রী ও ছেলে মেয়েরা যুক্তরাজ্যে অবস্থান করছে। তিনি এর আগেও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ইউনিয়নের উন্নয়নে তাঁর অবদান নাগরিকরা দীর্ঘদিন মনে রাখবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে স্পষ্টভাষী চেয়ারম্যান আবদুল হাশিম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথেও তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব সাবেক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই,জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম প্রধান বার্তা সম্পাদক আলী আহমদ,
    পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমুখ শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com