1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

কলম্বিয়ায় গাড়ীবোমা হামলায় নিহত ১০

  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৩০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কলম্বিয়ার রাজধানী বোগোতায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল-জাজিরা।
বোগোতার দক্ষিণাঞ্চলে অবস্থিত পুলিশ স্কুলের পাশে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবারের এ ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার উদ্ধার অভিযানে চলে আসে। দেশটির সরকার জানিয়েছে, বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন যার মধ্যে ইকুয়েডরের এক নারী রয়েছেন। স্থানীয় মিডিয়া জানিয়েছে, বিস্ফোরণে ৮৭ জন আহত হয়েছেন।
এদের মধ্যে ইকুয়েডর ও পানামার আরো দুই নাগরিক আছেন। তবে এ সংখ্যা নিশ্চিত করা যায়নি এখনো। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ প্রকট এক শব্দ পান। শব্দে জানালার কাচ ভেঙ্গে পরে। এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com