1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৮৭ Time View

জগন্নাথপুর  টুয়েন্টি  ফোর  ডেস্ক –

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। কোভিড-১৯-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্যান্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।
এর আগে সব সরকারি-বেসরকারি কলেজে করোনার বন্ধে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অনলাইন ক্লাস নিয়ে সে তথ্য আঞ্চলিক পরিচালকদের পাঠাতে হবে অধ্যক্ষদের। আর করোনার বন্ধে সব সরকারি-বেসরকারি কলেজের ছাত্রাবাস বন্ধ রেখে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে কলেজ ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র : প্রথমআলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com