1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

কানাডায় মসজিদে হামলা প্রতিহতকারী ৫ জনকে পুরস্কৃত

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কানাডার কুইবেকে একটি মসজিদে ২০১৭ সালে কট্টর ডানপন্থী এক সন্ত্রাসী বন্দুক নিয়ে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের রক্ষা করেন আজেদিন সুফিয়ান।
কানাডার জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বীরত্বের জন্য তাকে এ বছর মরনোত্তর পদকে ভূষিত করেছেন। খবর আরব নিউজের।

ওই হামলার আজেদিন সুফিয়ানের সঙ্গে সন্ত্রাসীকে প্রতিহত করতে যাওয়া অন্য ৪ মুসল্লিকেও সাহসিকতার এ পুরস্কারে ভূষিত করা হয়।

২০১৭ সালের ২৯ জানুয়ারি কুইবেক সিটি মসজিদে নামাজ পড়ার সময় অতর্কিতে কট্টর ডানপন্থী এক সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এ সময় নিজের বুক পেতে সন্ত্রাসীকে প্রতিহত করেন আজেদিন সুফিয়ান। তার সঙ্গে এগিয়ে আসেন আরও চার মুসল্লি। তারাও গুরুতর আহত হন। এদের মধ্যে একজন পঙ্গু হয়ে গেছেন। বাকিরাও বেঁচে আছেন ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন নিয়ে।

এ সময় ওই সন্ত্রাসীকে জাপটে না ধরলে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেত। তাদের ওই সাহসিকতার জন্য সরকার এ বছর জাতীয় দিবসে তাদের পুরস্কৃত করল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com