1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

কান্নায় অতিষ্ঠ হয়ে নবজাতক কন্যাকে আবর্জনায় নিক্ষেপ মায়ের!

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: নিজের সন্তানকে কেউ আবর্জনায় ছুঁড়ে ফেলে দিল এক মা। মানসিক অসুস্থ হলে এক কথা ছিল৷ কিন্তু সেই মা ছিল সুস্থ এবং স্বাভাবিক। অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে৷

পুলিশ সূত্রে জানা গেছে, সেই নারীর নাম নেহা৷ তিনি দিল্লির পূর্ব বিনোদপুরের বাসিন্দা৷ তার বিরুদ্ধে অভিযোগ, ২৫ দিনের মেয়ের কান্নায় অতিষ্ট হয়ে তিনি তাকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দেন৷ পরে সেই নবজাতককে আবর্জনা থেকে উদ্ধার করা হয়৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই সে মারা যায়৷

গতকাল শনিবার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এক নারী তার ২৫ দিনের সন্তানকে আবর্জনায় ছুঁড়ে ফেল দেয়৷ সেই নারীর বক্তব্য ছিল মেয়ের কান্না তাঁর সহ্য হচ্ছিল না৷ রাগের বশেই তিনি এমন কাজ করেন৷ নয়াদিল্লির জিটিবি হাসপাতালে সেই নবজাতক মেয়েটি মারা যায়৷

শুক্রবার থেকেই ২৫ দিনের সেই নবজাতককে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এরপর পুলিশ একটি অপহরণের মামলাও রুজু করে৷ তাদের সন্দেহের তালিকায় প্রথমেই ছিল নেহার নাম৷ কারণ, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন নেহাকে তিনি কিছু ছুঁড়ে আবর্জনায় ফেলে দিতে দেখেছিলেন৷ কিন্তু সেটা কী ছিল, তা তিনি জানাতে পারেননি৷ প্রশ্নোত্তর পর্ব চলার সময়ই আবর্জনা স্তুপ খুঁজে দেখা হয়৷ তখনই নবজাতককে দেখতে পাওয়া যায়৷

পুলিশ তাকে উদ্ধার করে এলবিএস হাসপাতালে নিয়ে যায়৷ সদ্যোজাতের দেহের একাধিক হাড় ভেঙে গিয়েছিল৷ মাথাতেও চোট পেয়েছিল সে৷ এলবিএস হাসপাতাল থেকে তাকে জিটিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই শনিবার সেই নবজাতকের মৃত্যু হয়৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com