1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মিয়ানমারে অত্যাচারি সেনাদের সহিংসতায় নিপীড়নের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে দেখতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে বেলা সাড়ে ১১টায় কুতুপালং ক্যাম্পে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৯০৯ ফ্লাইটটি।

তার সফরসঙ্গী হয়ে ঢাকা থেকে আসেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী জাবেদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, কক্সবাজারের সাংসদ সাইমুম সরোয়ার কমল, সাতকানিয়ার সাংসদ আবু রেজা নদভী, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব সইরা বেগম ও এহসানুল করিম।

কক্সবাজার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সোমবার দিবাগত রাত থেকে থেমে থেমে বৃস্টি হলেও সকাল ৯টা থেকে কুতুপালং ক্যাম্পের ভেতর গড়া মঞ্চে সভার কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখছেন জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে বৃষ্টি উপেক্ষা করেও অপেক্ষায় রয়েছে ক্যাম্পের কয়েক লাখ রোহিঙ্গা।

টানা দু’বারের প্রধানমন্ত্রী হিসেবে এটি তার অষ্টমবারের মতো কক্সবাজার সফর।

তবে দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এই প্রথমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা কোনো প্রধানমন্ত্রীর সফর এটি। নানা কারণে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো। তাই প্রধানমন্ত্রীর আগমনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

উল্লেখ্য, ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হওয়া বর্বরতায় প্রাণ বাঁচাতে নতুন করে বাংলাদেশে ঢুকে পড়ে তিন লক্ষাধিক রোহিঙ্গা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com