জগন্নাথপুর২৪ ডেস্ক::
আয়াতের অর্থ : ‘তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তাঁর স্ত্রী সৃষ্টি করেন, যাতে সে তার কাছে শান্তি পায়। অতঃপর যখন সে তার সঙ্গে সংগত হয়, তখন সে এক লঘু গর্ভধারণ করে।…তারা কী এমন বস্তুকে শরিক করে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না? বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা না তাদেরকে সাহায্য করতে পারে আর না করতে পারে নিজেদের সাহায্য করতে।
সুরা : আরাফ, আয়াত : ১৮৯-১৯২)
আয়াতগুলোতে স্বামী-স্ত্রীর সম্পর্ক ও সন্তান লাভের বিষয়ে আলোচনা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. আল্লাহ স্ত্রীর ভেতর স্বামীর জন্য প্রশান্তি রেখেছেন। তাই মানসিক অস্থিরতা দূর করতে স্ত্রীর সান্নিধ্যে যাওয়া উচিত।
২. স্ত্রী গর্ভধারণ করার পর স্বামী-স্ত্রীর উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেন সন্তান শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়।