1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মামুনের শ্রেষ্ঠত্ব অর্জন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ২৬৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সৌদি আরবের বাদশা আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ৭৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন। মহিমান্বিত এই পুরস্কার মামুনের হাতে তুলে দেন সৌদি আরবের ‘ইসলামিক অ্যাফেয়ার্স’ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ সালেহ আল-শেখ।
বিশ্বের ৭৩টি দেশের কিশোর হাফেজদের এই প্রতিযোগিতায় গতকাল ১১ অক্টোবর এ পুরস্কার ঘোষণা করা হয়।

মূলত চারটি ক্যাটাগরি থেকে তিনজন করে শ্রেষ্ঠ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে হাফেজ আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন। পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং ১ লাখ ২০ হাজার রিয়াল দেয়া হয়েছে মামুনকে। বিশ্ব দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন মামুন।

হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্কারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী। গত ৩ অক্টোবর সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে সৌদি যান আবদুল্লাহ আল মামুন। ইতোপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন।

হাফেজ আবদুল্লাহ আল মামুনের জন্ম কুমিল্লা মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামে।
বাবার নাম আবুল বাশার। এর আগেও মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করে। এছাড়াও হাফেজ মামুন ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com