1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

কোরবানির টাকা দান করা যাবে কি

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কোরবানি ইসলামের অন্যতম মৌলিক নিদর্শন। মদিনায় হিজরতের পর নবী (সা.) একবারের জন্যও কোরবানি করা বাদ দেননি। যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব, তার জন্য কোরবানি না করে কোরবানির টাকা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেওয়া ইসলামি শরিয়তে বৈধ নয়। এভাবে কোরবানি আদায় হবে না। যদিও সে সদকা করার সওয়াব পাবে, তবে কোরবানি ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে।

কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত। আর গরিবদের সাহায্য করা আরেকটি ইবাদত। এক ইবাদত করতে গিয়ে অন্য ইবাদত ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। কোরবানির দিনগুলোতে সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যার কাছে সাড়ে বায়ান্ন ভরি রুপা বা এর চেয়ে বেশি সমমূল্যের সম্পদ থাকে, সেই ব্যক্তি সামর্থ্যবান। তার ওপর কোরবানি করা ওয়াজিব। সদকা অন্য সময়েও করা যেতে পারে।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘কোরবানির দিন আল্লাহর কাছে (কোরবানির পশুর) রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল নেই। কেয়ামতের দিন তা (জবাইকৃত পশু) শিং, পশম, ক্ষুরসহ আল্লাহর কাছে উপস্থিত হবে। কোরবানির (পশুর) রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব, তোমরা আনন্দিত মনে কোরবানি করো।’ (তিরমিজি)

অপর হাদিসে বর্ণিত আছে, নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারেকাছেও না আসে।’ (ইবনে মাজাহ)
উভয় হাদিস থেকে কোরবানি করার গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায়। কারও ওপর কোরবানি ওয়াজিব হলে কোরবানি করাই আবশ্যক। কোরবানি না করে টাকা দান করলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com