1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ যেতে হবে:পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এখানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন। তিনি কূটনীতিকদের জানান, খালেদা জিয়া দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন এবং তার বিদেশ থেকে যেকোনো চিকিৎসক আনারও অনুমতি রয়েছে।

আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, সরকারের খালেদার চিকিৎসার বিয়য়ে কিছুই করার নেই। তবে তিনি যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তবে তাকে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তিনি দেশে যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া কারাবন্দি এবং সরকার বাংলাদেশে আইনের শাসন সমুন্নত রাখতে চায়।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয় ছাড়াও ড. মোমেন আসন্ন বিশ্ব শান্তি সম্মেলন, কপ২৬-এ বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা পরিস্থিতি এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য চলমান বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেন, সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com