1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

খালেদা জিয়ার আবেদন খারিজ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৩৩২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের নয় সাক্ষীকে জেরা ও দুই সাক্ষীকে পুনরায় জেরা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এতে স্বাভাবিক নিয়মে মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি।

এই মামলায় নয় সাক্ষীকে জেরা ও দুই সাক্ষীকে পুনরায় জেরা চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি গত ২২ অক্টোবর হাইকোর্ট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন। খালেদা জিয়া চাইলে আদালতের অনুমতি সাপেক্ষে তাঁর বড় ছেলে তারেক রহমানের ক্ষেত্রে সাক্ষীকে করা জেরা ব্যবহার করতে পারবেন বলে পর্যবেক্ষণ দেন আদালত। এই অবস্থায় হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল করেন। চেম্বার বিচারপতির আদালত হয়ে এটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।

শুনানি শেষে আদালত আজ বৃহস্পতিবার আদেশের দিন রাখেন। এর ধারাবাহিকতায় এই আদেশ এল।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এম বদরুদ্দোজা বাদল ও জাকির হোসেন ভুইয়া।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

দুদকের পক্ষে লড়েন, আইনজীবী খুরশীদ আলম খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com