1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার সব ব্যবস্থা নেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ২৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

রোববার  সচিবালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

তিনি বলেছেন, খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। আমি তাদের বলেছি, তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। জেল কোড অনুযায়ী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আগামীতেও যা যা করার প্রয়োজন তার সবই করা হবে।

এর আগে নজরুল ইসলাম খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com