1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

খোঁটা দিলে দানের মহিমা ক্ষুণ্ন হয়

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পৃথিবীর সব মানুষকে আল্লাহ সমান করে সৃষ্টি করেননি। বরং কাউকে ধনী, কাউকে দরিদ্র করেছেন।

ধনীরা দরিদ্রদের দান করে খোঁটা দিলে তারা অন্তরে কষ্ট পায়। মানুষকে কষ্ট দেওয়ার এটা একটা অন্যতম মাধ্যম।

আর এর ফলে দানের সওয়াব বিনষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীরা, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলোকে বিনষ্ট করো না—সেই ব্যক্তির মতো, যে তার ধন-সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য এবং সে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না। ওই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ প্রস্তরখণ্ডের মতো, যার ওপর কিছু মাটি জমে ছিল। অতঃপর সেখানে প্রবল বৃষ্টিপাত হলো ও তাকে পরিষ্কার করে রেখে গেল। এভাবে তারা যা কিছু উপার্জন করে, সেখান থেকে কোনো সুফল তারা পায় না। বস্তুত আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সুপথ দেখান না। ’ (সুরা বাকারা, আয়াত : ২৬৪)

খোঁটা দানকারীর পরকালীন পরিণতি সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘তিন ব্যক্তির সঙ্গে কিয়ামত দিবসে আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেন না, তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য আছে কঠোর শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসুল (সা.) এটা তিনবার উল্লেখ্য করেন। আবু জার (রা.) বলেন, তারা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হলো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল, এরা কারা? তিনি বলেন, এরা হচ্ছে যে ব্যক্তি টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে। ’ (মুসলিম, হাদিস : ১০৬)

সুতরাং দান করে খোঁটা দেওয়া যাবে না। বরং নিঃস্বার্থভাবে মানুষকে দান করতে হবে। সাধ্যমতো মানুষের উপকার করার চেষ্টা করতে হবে। রাসুল (সা.) বলেন, ‘সে-ই শ্রেষ্ঠ মানুষ, যে ব্যক্তি মানুষের সর্বাধিক উপকার করে। ’ (সহিহুল জামে, হাদিস : ৩২৮৯)

দান করে খোঁটা না দেওয়ার শুভ পরিণাম সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, অতঃপর ব্যয় করার পর খোঁটা দেয় না বা কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের কাছে আছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তান্বিত হবে না। ’ (সুরা বাকারা, হাদিস : ২৬২)

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com