1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

গুলশান হামলার পলাতক আসামী রিপন গ্রেফতার

  • Update Time : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ২৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা মামলার পলাতক আসামী মামুনুর রশিদ রিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে শনিবার মধ্যরাতে এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসার সময় রাত ১টার দিকে একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরে রেজা নব্য জেএমবির একজন প্রথম সারির নেতা।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্যমতে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় রিপন অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছে দেড় লাখ টাকা পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১লা জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরায় পাঁচ তরুণের নৃশংস হামলা চালায়। তারা ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে জবাই ও গুলি করে হত্যা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com