1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

গোপালগঞ্জে বাসের সঙ্গে থ্রিহুইলার সংঘর্ষে শিশুসহ নিহত ১১

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গোপালগঞ্জে বাস-থ্রিহুইলার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলা হরিদাসপুরের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন নারী, দুই জন শিশু ও ৮ জন পুরুষ। এর মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা গ্রামের আক্কাস মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৫), একই উপজেলার শুকতাইলের বটতলা গ্রামের ফিরোজ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২২), চন্দ্রদিঘলিয়া গ্রামের সলেমান সিকদারের ছেলে জগলুল সিকদার (৩৫), সুলতানশাহী গ্রামের আল-আমিনের ছেলে নয়ন শেখ (১১) ও মেয়ে মরিয়াম (৮), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখ (৩৭) ও আবু বক্কার শেখ (৩৩), দুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৫৫), মাদারীপুর জেলার টেকেহাটের সিরাজ ব্যাপারীর স্ত্রী রেণু বেগম (৪৫), টেকেরহাটের সিরাজ ব্যাপারীর মেয়ে মেঘলা (৯)। নিহত আরও একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হরিদাসপুরের নিমতলা এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে আসা একটি থ্রিহুইলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রিহুইলার মহ্সড়কের পাশে গভীর খাদে পদে দুমড়েমুচড়ে যায়। সেই সঙ্গে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।

ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com