1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার ৩৮ অভিবাসী বহনকারী একটি বোট লেসবোস উপকূলে ডুবে যায়। লেসবোসের গেরা উপসাগর চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উপকূলের কাছ থেকে আরও ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে ১ দশমিক ৫ মিটার ঢেউ উঠলে অভিবাসীদের বহনকারী নৌকাটি উপকূলের কাছে ধাক্কা খায়। পরবর্তীতে তা ডুবে যায়। বেঁচে ফেরাদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে এসেছিলেন। তাদেরকে লেসবোর একটি অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গ্রিসে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীদের আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে দেশটি তাদের অভিবাসন নীতি কঠোর করে। উত্তর আফ্রিকা থেকে আসা মানুষদের আশ্রয় দাবি তিন মাসের জন্য স্থগিত করা হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা অবশ্য ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইউরোপ কাউন্সিল অন্যতম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com