1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:

চট্টগ্রামে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা, এএসআই গুলিবিদ্ধ

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: চট্টগ্রাম মহানগরীর ষোলশহর দুই নম্বর গেইটের রেলস্টেশন সড়ক মুখে পুলিশের একটি তল্লাশি চৌকিতে গুলি করে পালিয়েছে দূর্বত্তরা। এ সময় চৌকিতে কর্তব্যরত এএসআই আব্দুুল মালেক গুলিবিদ্ধ হন। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের একজনকে আটক করেছে। গুলিবিদ্ধ আবদুল মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক একদল পুলিশ নিয়ে ষোলশহর দুই নম্বর গেইটে রেলস্টেশন সড়ক মুখে তল্লাশি চালায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com