1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

চা বিক্রি করে কোটিপতি মার্কিন নারী

  • Update Time : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ২৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: স্থায়ী চাকরি ছেড়েছিলেন ব্যবসা করবেন বলে। সে যে এত সফল হবে তা হয়তো নিজেও বুঝতে পারেননি। এই গল্পটা অনেকেরই হতে পারে। তবে একজন মার্কিন মহিলা চা বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন, এই গল্পটা সত্যিই অবাক করে। এমনই ঘটনা ঘটেছে কলেরাডোর ব্রুক এডির সঙ্গে।

ব্রুক ২০০২ সালে ভারতে এসেছিলেন ঘুরতে। চাও খেয়েছিলেন। কিন্তু সে তো কত পর্যটকই খান। তবে এই ভারতীয় চা রীতিমতো পছন্দ হয়ে গিয়েছিল ব্রুকের। ভেবেছিলেন নিজের দেশেও এ রকম চা পাবেন।

তবে চার বছর পর দেশে ফিরে হতাশ হতে হয়েছিল ব্রুককে। কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ পাননি তিনি। তাই উদ্যোগটা নিয়েছিলেন। খুলেছিলেন নিজের ভারতীয় চায়ের স্টল। নাম ভক্তি চা। একজন মার্কিনি হয়ে ভারতীয় চায়ের স্টল খুলে ২০০৭ সাল থেকে যে ব্যবসা শুরু করেন তিনি, ২০১৮ সালে তার টার্ন ওভার দাঁড়িয়েছে সাত মিলিয়ন ডলার।

আমেরিকার একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন। ভারতীয় চা কে মার্কিনি মোড়কে পেশ করেন ব্রুক। সেখানেই ম্যাজিক। ২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বিস্তর জনপ্রিয়তা লাভ করেন তিনি।

এখানেই শেষ নয়। ভক্তি চা নিজের একটা ওয়েবসাইট খুলেছে ২০১৭ সালে। ঘরোয়াভাবে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা রমরমায় খুশি ব্রুক। এর মধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গিয়েছেন ব্রুক। এখানে রঙিন জীবন, খাওয়া-দাওয়ার বৈচিত্র্য তাকে বারবার ভারতে টেনে আনে বলে জানিয়েছেন তিনি।

সিঙ্গল মাদার হিসেবে দুই সন্তানের জননী ব্রুক ইতিমধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। সফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com