1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী মোটরসাইকেল চালিয়ে ভিডিও বানাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল যুবকের ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যাওয়া জগন্নাথপুরের দুই যুবকসহ ৮ বাংলাদেশির পরিচয়, প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী গ্রীস যাত্রাকালে নৌকাডুবি: নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক সিলেট-সুনামগঞ্জে তিন মাসে ৫৭ কোটি টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ দাম্পত্য কলহ সমাধানে ইসলামের আট নির্দেশনা সুনামগঞ্জে পিতৃহত্যার লোমহর্ষক ছক: প্রবাস থেকে টাকা পাঠালেন ছেলে, খুনি ভাড়া করলেন পুত্রবধূ! জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে বিশ্বম্ভপুরের যোগী সম্প্রদায় 

ছাতকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতকে একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি—চৌমুহনী পাকা সড়কের উত্তর পাশে আজিজুরের ফিশারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ফিশারিতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাজারগাঁও এলাকায় একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় জানা গেলে বা কেউ তাঁকে চিনতে পারলে ছাতক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পরিচয় শনাক্তে তথ্য দিতে ছাতক থানার অফিসার ইনচার্জের নম্বর ০১৩২০—১২০৮১৬ এবং ডিউটি অফিসারের নম্বর ০১৩২০—১২০৮২১—এ যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com