1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

ছুটি চলাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ে গিয়ে বসে থাকার কোন নির্দেশনা নেই

  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৯ Time View

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম ডেস্ক –
ছুটি চলাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত বসে থাকার নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিদ্যালয় খোলার উপযোগী করা এবং অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার বিষয়টি প্রধান শিক্ষক নিশ্চিত করবেন।
পরীক্ষা পেছানোর দাবিসহ কয়েকটি দাবি জানাতে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম এ কথা জানান।
সচিবের সঙ্গে বৈঠকে সহকারী শিক্ষক সমিতির ঢাকা মহানগর আহবায়ক নিগার সুলতানা ও যুগ্ম-আহবায়ক তাসলিমা সুলতানা শিক্ষকদের সমস্যার কথা তুলে ধরেন।
কিছু কিছু জেলা ও উপজেলায় শিক্ষকদের প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থানের মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে বলে অনেক শিক্ষক অভিযোগ করছেন। মঙ্গলবার সাক্ষাতের সময় এমন কোনও নির্দেশনা রয়েছে কিনা বিষয়টি সচিবের কাছে জানতে চান শিক্ষক নেতারা। সচিব শিক্ষক নেতাদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হয়েছে। কাউকে ৯টা থেকে ৪টা থাকার কোনও লিখিত বা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিদ্যালয় খোলার উপযোগী, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষটি নিশ্চিত করতে হবে এবং পাঠ্যবই পড়ার বিষয়ে প্রধান শিক্ষকরা অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।’
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবাসন সংকটের কথা বিবেচনায় রেখে ডিপিএড পরীক্ষা পেছানোর দাবির কথা জানানো হয়েছে সচিবকে। এছাড়া শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা জানানো হলে তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com