1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৩০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৬) নামের এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন।
শুক্রবার রাতে টঙ্গী বাজার মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রিন্স গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালার জহুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় সিরাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু গণমাধ্যমকে জানান, নাহিদ টঙ্গী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

নাহিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নাহিদ টঙ্গী বাজারের মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাসায় ফেরার পথে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। নাহিদ পথচারীদের সাহায্য চাইলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়া হয়। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com