1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:

জগদল হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৬ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের হাওর এলাকার দুই উপজেলার ৫০ গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য জেলার দিরাই ও জগন্নাথপুর উপজেলার সীমান্তে দিরাই উপজেলর জগদল গ্রামে জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেলে হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জের সিভিল সার্জন সামস উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান হাসপাতালটি
দুটি উপজেলার অন্তত ৫০টি গ্রামের মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। চিকিৎসার জন্য উপজেলা কিংবা জেলা সদরের যাতায়াতের ভোগান্তি অনেকখানি কমে যাবে তাঁদের।, দিরাই উপজেলা থেকে জগদল ইউনিয়নে যাতায়াতের জন্য বর্ষায় নৌকা ও শুষ্ক মৌসুমে পায়ে হাঁটাই ভরসা। এখন অবশ্য শুকনা মৌসুমে ভাড়ায় চালিত কিছু মোটরসাইকেল চলাচল করে। এই ইউনিয়নের ৩৭টি গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ করে দিতেই ২০০৬ সালে জগদল গ্রামের বাজারের পাশে ২০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এরপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ, পাঁচটি পাকা ভবন, পাম্প হাউস, গ্যারেজ, সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। ২০১৩ সালের ২৩ অক্টোবর এটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাংসদ তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও প্রধানমন্ত্রীর তৎকালীন উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী। কিন্তু এটি আর চালু হয়নি। শনিবার আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরে তিনি জগদল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com