1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

জগন্নথপুর উপজেলা ‘লকডাউন’ করার দাবি

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ১৪৭০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ উপজেলা কমিটির সভায় উপজেলাকে লকডাউন করার দাবি জানানো হয়েছে।

আজ সোমবার কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর সভায় এ আহ্বান জানান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান প্রমুখ।

সভায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ কমিটি গঠন, ত্রাণ সামগ্রী বিতরণে সমন্বয় এবং বেসরকারি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।

কমিটির সদস্য সচিব মধু সুধন ধর বলেন, জগন্নাথপুর উপজেলা কে সীমিত আকারে লকডাউন করা দরকার। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন এসব বন্ধ করতে হবে। তিনি করোনাভাইরাসের ভয়াবহতা প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক দুর্যোগ কমিটি গঠন ও অনাকাঙ্কিত করোনায় মৃত্যের ঘটনা ঘটলে লাশ দাফনের জায়গা নির্ধারনের আহ্বান জানান।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হয় সেজন্য আমরা মাঠে কাজ করছি। তারপরও কিছু মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে। তিনি বলেন, উপজেলা লকডাউনের বিষয়টি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com