1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরবাসীকে মন্ত্রী এম এ মান্নানের ঈদ শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৩৫ Time View

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জসহ সমগ্র দেশবাসীর প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী ,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করে মন্ত্রী বলেন,পবিত্র ঈদুল আজহা আমাদের কে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানব মনের পশুত্ব কোরবাণি দেয়ার শিক্ষা দেয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশের শান্তি প্রিয় মানুষের জীবনযাত্রার মানন্নোয়ন ও সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার থাকার আহ্বান জানান। ঈদ মোবারক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com