1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরসহ সারাদেশে থ্রিজি-ফোরজি চালু

  • Update Time : মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯
  • ২৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

চালু হয়েছে মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নির্দেশনা পাওয়ার পর মোবাইল অপারেটরগুলো এ সেবা চালু করে।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোটের আগের দিন শনিবার দুপুর থেকে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ভোটের দিন রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চালু করা হয় থ্রিজি ও ফোরজি।
রোববার চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধ করতে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই থেকে বন্ধ ছিল মোবাইলে ইন্টারনেট সেবা।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com