স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। রোববার বিকেলে তিনি সড়ক ও জনপথ অধিদপ্তর ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। তিনি জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শন ও ভবেরবাজার নয়াবন্দর কাঠালখাইর সড়কের কাজ পরিদর্শন করেন। এসময় জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply